গোপালগঞ্জে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী |ইন্টারনেট

পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে অন্যান্য জেলাসহ দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।