চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রো-ভিসি ও প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে |ইন্টারনেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আজ রোববার দুপুর ২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারি করেছেন।

তিনি নয়া দিগন্তকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার আদেশে বলা হয়েছে, উল্লেখিত সময়ে এই এলাকায় সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

cu 144

এর আগে, শনিবার রাতভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিষয়টি নিয়ে আজ দুপুরে পাশ্ববর্তী জোবরা গ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে আবারো হামলা চালায় স্থানীয়রা। এতে বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রো-ভিসি ও প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।