জাকসু ও হল সংসদের নির্বাচিতরা মেয়াদ পর্যন্ত হলে থাকতে পারবেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদগুলোর বিভিন্ন পদে নির্বাচিত শিক্ষার্থীগণ তাদের সংশ্লিষ্ট পদের মেয়াদ থাকা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ করা হলে অবস্থান করতে পারবেন।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদগুলোর বিভিন্ন পদে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট পদের মেয়াদ থাকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ করা হলে অবস্থান করতে পারবেন।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।