রাবির অধ্যাপক মাসুদুল হাসান খান হাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান (মুক্তা)।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবির অধ্যাপক মাসুদুল হাসান খান হাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ
রাবির অধ্যাপক মাসুদুল হাসান খান হাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান (মুক্তা) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খানকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অথবা তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) দায়িত্ব পালন করবেন। তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মাসুদুল হাসান খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। শিক্ষকতা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।