জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো জানানো হয়, ১৮১টি কলেজের মোট এক লাখ ৮১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৬০ দশমিক ৯৭ শতাংশ।
পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http//১০৩.১১৩.২০০.৮/ থেকে তাদের বিস্তারিত ফলাফল জানতে পারবেন। বাসস



