খালেদা জিয়ার জন্মদিনে বেরোবিতে ছাত্রদলের দোয়া-মাহফিল

শুক্রবার (১৫ আগস্ট) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।

Location :

Rangpur
বেরোবিতে ছাত্রদলের দোয়া-মাহফিল
বেরোবিতে ছাত্রদলের দোয়া-মাহফিল |নয়া দিগন্ত

বেরোবি প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (১৫ আগস্ট) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: রাশেদ মণ্ডল বলেন, ‘গৃহকোণ থেকে রাজপথে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার পরমতসহিষ্ণু আচরণ দেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা চাই, সবাই যেন মুক্ত, উদার গণতান্ত্রিক পথে চলতে পারি। ভালো কাজ করে দেশকে এগিয়ে নিতে পারি। ভুল হলে সমালোচনার পথ উন্মুক্ত রাখি- যা ভবিষ্যতের বাংলাদেশ গড়তে সহায়ক হবে।’

বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিন বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তার জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন এবং জনগণের কল্যাণে কাজ করতে পারেন। তার নেতৃত্বে দেশ ও জাতি নিরাপদ ও সমৃদ্ধ হয়েছে। আমরা চাই, তিনি আমাদের মাঝে বহুদিন বেঁচে থাকুন।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাশেদ মণ্ডল, ইয়ামিন, জহির রায়হান, মাইদুল বাপ্পি, রিফাত রাফি, তুহিন রানা, সজিব গাজী, মাহিন প্রমুখ।