চলতি বছরের মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
সোমবার সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।
চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল।
প্রকাশিত ফলাফল অনুযায়ী—এ বছর দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশ নেয়। সূত্র : বাসস



