ঢাকায় জাতিসঙ্ঘের অফিস স্থাপনের প্রতিবাদ রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন, জঙ্গি নাটক, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টা এবং যৌনকর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ভাতা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন, জঙ্গি নাটক, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টা এবং যৌনকর্মীদের পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ভাতা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুসলিম স্টুডেন্টস মুভমেন্ট নামে এক সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থী জাহিদ হাসান, মনিরুল ইসলাম, আরাফাত আবির, মোহাম্মদ মাহিন প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, বর্তমান ইন্টেরিম সরকার ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে পশ্চিমা অ্যাজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস স্থাপন করতে চাইছে। বাংলাদেশে প্রকৃত অর্থে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয় না। এছাড়া হাসিনা স্টাইলে জঙ্গি নাটক করে আবারো দেশে ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা চলছে।

তারা আরো বলেন, ‘সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দিয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে সরকার। এছাড়া যৌনকর্মীদের ভুল পথ থেকে সঠিক পথে আনার পরিবর্তে সেটাকে পেশা হিসেবে বৈধতা দিয়ে নারীদের অসম্মান করা হচ্ছে। এসব বন্ধ না করলে শিক্ষার্থীরা আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।