বাউয়েটে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীত বাজানোর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাউয়েটের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাস
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাস |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীত বাজানোর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাউয়েটের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল ও রেন্টাল হলের প্রভোস্টরা পুষ্পস্তবক অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে বাউয়েট প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: হামিদুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো: মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার অ্যাকাডেমিক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

এছাড়া বাদ জোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে।