অবশেষে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

কিন্তু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

নয়া দিগন্ত অনলাইন
আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়
আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয় |সংগৃহীত

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে। দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।

এর আগে আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। তবে তখনো ভোটের সারিতে থাকা শিক্ষার্থীরা ভোট দেয়ার সুযোগ পান।

কিন্তু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেয়া হয়। এরপর ভোটগণনা শুরু হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।

নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরো চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।