জাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি, ক্লাস বন্ধ থাকবে ২৫ দিন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত অফিসসমূহে মোট ১৬ দিনের ছুটি থাকবে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ
জাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ |নয়া দিগন্ত

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত অফিসসমূহে মোট ১৬ দিনের ছুটি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরগুলো প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে।