জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

২৫ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এতে অংশ নিতে আবেদন করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এতে অংশ নিতে আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন নিশ্চয়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে হবে।

এ জন্য Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করতে হবে। একইসাথে Honours ট্যাবের Admit Card Download অপশন থেকেও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে। বাসস