বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে স্বাগত জানাতে পহেলা বৈশাখ সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া নববর্ষ উপলক্ষে বিভিন্ন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বৈশাখী মেলা ও বিভিন্ন লোকজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।



