রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসকল বিষয়ে সুপারিশ করা হয়।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১২-২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসকল বিষয়ে সুপারিশ করা হয়। ভিসি প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভিসিদ্বয়, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসক, সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বরত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ।’