অফিস সহায়কের মৃত্যুতে নোবিপ্রবি ভিসির শোক প্রকাশ

শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল
ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রেজিস্ট্রার দফতরের সংস্থাপন শাখা (ক)- এর অফিস সহায়ক আনোয়ার হোসেন কচির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মঙ্গলবার (২৪ মার্চ) এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন কচি গত ২২ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।