ঢাবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট’

ছাত্রকল্যাণভিত্তিক প্রজেক্ট ইনসাফ-এর ব্যবস্থাপনায় এই উৎসব আগামী ৭ জুন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

হারুন ইসলাম
আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট
আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট |নয়া দিগন্ত

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
যারা ঈদের দিন ব্যক্তিগত বা পারিবারিক কারণে নিজ বাড়িতে ফিরতে পারবেন না, সেই শিক্ষার্থীদের জন্য ‘আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট-২০২৫’ শিরোনামে কোরবানি ও মধ্যাহ্নভোজের এক বিশেষ আয়োজন করা হয়েছে।

ছাত্রকল্যাণভিত্তিক প্রজেক্ট ইনসাফ (ইনিশিয়েটিভ ফর সেইফ অ্যান্ড এশিউর ফিউচার)-এর ব্যবস্থাপনায় এই উৎসব আগামী ৭ জুন (ঈদের দিন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ঢাবি ছাত্রশিবির সভাপতি এস.এম.ফরহাদ এ বিষয়ে বলেন, ‘ছাত্রশিবিরের সকল কর্মসূচিই শিক্ষার্থীবান্ধব। এর ধারাবাহিকতায় আমরা হেলথ ক্যাম্প, ইফতার প্রোগ্রাম এবং ঠান্ডা পানির ফ্রিজ স্থাপন করেছি। এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়া শিক্ষার্থীদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।’

তিনি আরো জানান, এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে নেয়া হয়েছে।

ইনসাফের পরিচালক ও ছাত্রশিবিরের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার জানান, ঈদের দিন দুপুরে মুহসিন হল খেলার মাঠ এবং কার্জন হল প্রাঙ্গণ-এই দু’টি ভেন্যুতে কোরবানির পর শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ ও সৌহার্দ্যপূর্ণ মেজবানের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রশিবিরের হল প্রতিনিধিরা প্রত্যেকটি হলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে ঈদের দিনের আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন এবং দাওয়াতনামা সাথে নিয়ে শিক্ষার্থীরা তাদের সুবিধাজনক ভেন্যুতে গিয়ে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।