নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানি বিপ্লবী গার্ডের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার অঙ্গীকার করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ রোববার তারা এই ঘোষণা দেয়।

বিপ্লবী গার্ড বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যতদিন বেঁচে থাকবে, ততদিন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যা করব।’