ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বৈধ শিক্ষার্থী ব্যতিত কোনো বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবে না।
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
এদিকে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে এবং এতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, ‘যাবতীয় বাধা-বিপত্তি, ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই।’



