হাবিপ্রবি প্রক্টরকে অব্যাহতি, নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান
নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহাকে অব্যাহতি দেয়া হয়েছে এবং নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ড. মো: নওশের ওয়ান।

সোমবার (২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো: শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো: নওশের ওয়ান, ইংরেজি বিভাগকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো: নওশের ওয়ান ১৯৯২ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেন।