বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ আজ শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে।
সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোমোট ১৭০টি কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ ও ১০ হাজার ৮৯৩ জন নারী।
প্রতিবছরের মতো এবারো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
বিস্তারিত বাউবির ওয়েবসাইট http://www.bou.ac.bd থেকে জানা যাবে।



