পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার প্রতিযোগিতা

অধ্যাপক ড. মো: শামীম আহসান বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বড়শি দিয়ে মাছ ধরায় অংশ নেন এবং আনন্দঘন সময় উপভোগ করেন। লেকপাড়জুড়ে ভিড় করেন অন্যান্য শিক্ষার্থীরাও, যা পুরো ক্যাম্পাসে এক ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়।

পাবিপ্রবি প্রতিনিধি

Location :

Patuakhali
পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার প্রতিযোগিতা
পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার প্রতিযোগিতা |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) লেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মাছ ধরার প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান।

তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বড়শি দিয়ে মাছ ধরায় অংশ নেন এবং আনন্দঘন সময় উপভোগ করেন। লেকপাড়জুড়ে ভিড় করেন অন্যান্য শিক্ষার্থীরাও, যা পুরো ক্যাম্পাসে এক ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়।

এবারের প্রতিযোগিতায় মোট ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বড় অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রতিযোগিতাটি দু’টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রথম গ্রুপ সকাল ৯:০০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপ সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ফলাফলে প্রথম গ্রুপে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বখতিয়ার আহমেদ রুম্মান ৬২৪ গ্রাম ওজনের মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান লাভ করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এস এম মোরশেদুল আমিন জিসান (৫৫২ গ্রাম) এবং তৃতীয় স্থান অধিকার করেন গণিত বিভাগের সাদিয়া আফরিন (৪৮৫ গ্রাম)।

দ্বিতীয় গ্রুপে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আবু তাহলা এনায়েত ৫৬২ গ্রাম ওজনের মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন পদার্থবিজ্ঞান বিভাগের মো: রিমন হাসান (৫৪২ গ্রাম) এবং তৃতীয় স্থান লাভ করেন গণিত বিভাগের রানা আহমেদ (৪৯৬ গ্রাম)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্বিকভাবে, এই ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিনোদন, সৃজনশীল অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।