জুলাই-২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ, এর চেতনা (স্পিরিট) লালন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপন উপলক্ষে এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটে। জুলাই-২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ ও এর স্পিরিট লালন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এরই অংশ হিসেবে আগামী ৫ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে জাবির হল প্রভোস্ট কমিটির অধ্যাপক ড. খো: লুৎফুল এলাহী বলেন, আগামীকাল প্রভোস্টদের মিটিং ফিস্টে খাবারের ম্যানুসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।



