মারকাযুত তাহনীফ ঢাকায় মাদানী নেসাবে ভর্তি হবেন যেভাবে

বরাবরের মতো এ বছরও এতিম, গরিব ও অসহায় মেধাবি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে মারকাযুত তাহনীফ।

নয়া দিগন্ত অনলাইন
নতুন শিক্ষাবর্ষে মারকাযুত তাহনীফে ভর্তিরত কোমলমতি শিক্ষার্থীরা
নতুন শিক্ষাবর্ষে মারকাযুত তাহনীফে ভর্তিরত কোমলমতি শিক্ষার্থীরা |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় মনোরম পরিবেশে অবস্থিত কওমি মাদরাসা মারকাযুত তাহনীফ আল ইসলামী ঢাকায় মাদানি নেসাবসহ (প্রথম বর্ষ) অন্যান্য সকল বিভাগে ভর্তি চলছে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হয়।

বিগত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

শুধু মাদানি নেসাবেই নয়; মারকাযুত তাহনীফের আধুনিক মানের নূরানী, নাজেরা ও হিফজ বিভাগেও ভর্তি চলছে।

ভর্তি কার্যক্রম শেষে আগামী সপ্তাহের মাঝামাঝিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। তার আগ পর্যন্ত কোটা পূরণ হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ভর্তি চলবে।

বরাবরের মতো এ বছরও এতিম, গরিব ও অসহায় মেধাবি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে মারকাযুত তাহনীফ।

ভর্তির বিস্তারিত তথ্য জানার জন্য এই নাম্বারে- 01747-017848 (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করা যাবে।

মাদরাসার ঠিকানা: বাবা হুযুর ভবন, বাড়ি নং: ২৫ (২য় তলা), রোড : ১, ব্লক : এ, ছনটেক রোড, যাত্রাবাড়ী, ঢাকা।