২ হাজার শিক্ষার্থী নিয়ে নোবিপ্রবি ছাত্রশিবিরের ইফতার আয়োজন

‘নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফাতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোনো আয়োজনই রাখে না। আমরা সবাইকেই এক ছায়ায় আনতে চাই, যেখানে আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। যেকারণে আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে।’

সাজিদ খান, নোবিপ্রবি
ছাত্রশিবিরের আয়োজনে ইফতার
ছাত্রশিবিরের আয়োজনে ইফতার |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রায় দুই হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘তোহফায়ে রমাদান ও ইফতার মাহফিল-২০২৬’ শীর্ষক ৮ম রোজার ইফতারে এ আয়োজন করা হয়।

আয়োজনটি নোবিপ্রবির সেন্ট্রাল ফিল্ডে জমকালো আয়োজনে সাজানো হয়। এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত, সেক্রেটারি আব্দুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি আরিফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, ‘নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফাতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোনো আয়োজনই রাখে না। আমরা সবাইকেই এক ছায়ায় আনতে চাই, যেখানে আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। যেকারণে আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে।’

তিনি আরো বলেন, ‘শুধু রোজা রাখাই নয়, আমরা চাই যাতে আমরা সকলেই রোজার যে শিক্ষা তা যাতে অনুধাবন করতে পারি। আমরা নোবিপ্রবির সকল শিক্ষার্থীদের পাশে সব সময়ই আছি।’

উল্লেখ্য, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) নোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছিলো নোবিপ্রবি ছাত্রশিবির। প্রায় ১৩০০ শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন করা হয়। আজ আবারো তারা শিক্ষার্থীদের সম্মানে ২য় বার ২০০০ হাজার শিক্ষার্থীর ইফতার আয়োজন করে। দুই দিনে প্রায় ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন করে নোবিপ্রবি ছাত্রশিবির।