জাবির সিনেটে খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদি স্মরণে শোক প্রকাশ

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান শোক প্রস্তাব উপস্থাপন করেন।

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে শোক প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান শোক প্রস্তাব উপস্থাপন করেন।

শোক প্রস্তাব উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদানের কথা স্মরণ করা হয়। একই সাথে বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়। পরে উপস্থিত সিনেট সদস্যরা তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, বাজেট উপস্থানকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব জাবির ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট বাজেট উপস্থাপন করেন । মূল বাজেট ও সংশোধিত বাজেটের পরিমাণ যথাক্রমে ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা ও ৩৪৮ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা।