খালেদা জিয়ার ছবিসম্বলিত ব্যানার ছেঁড়ার প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে এর সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি দাবি করেন তারা। এদিকে তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Location :

Kushtia
ইবিতে বিএনপিপন্থী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
ইবিতে বিএনপিপন্থী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন |নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা ও বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছেঁড়ার প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে এর সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি দাবি করেন তারা। এদিকে তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, শাখা ছাত্রদল এবং বিএনপিপন্থী কর্মকর্তা সমিতির বিভিন্ন ইউনিট।

জানা যায়, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এসময় প্রশাসন ভবনের কলাপসিবল গেটে ঝুলানো ছাত্রদলের একটি পুরাতন ব্যানারের আড়ালে থাকা এক কর্মকর্তার সাথে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা হয়। উত্তেজিত শিক্ষার্থীরা ওই ব্যানার ছিঁড়ে ফেলে। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. আলীনূর রহমান, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ, কর্মকর্তা সমিতিসহ নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

এদিকে এ ঘটনায় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।