বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ পাওয়ায় ড. সাখাওয়াতকে জাবি ভিসির অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো: সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অ্যাডভাইজরি গ্রুপের সদস্য পদে নিয়োগ পেয়েছেন।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ পাওয়ায় ড. সাখাওয়াতকে জাবি ভিসির অভিনন্দন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ পাওয়ায় ড. সাখাওয়াতকে জাবি ভিসির অভিনন্দন |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো: সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অ্যাডভাইজরি গ্রুপের সদস্য পদে নিয়োগ পেয়েছেন।

জাবি ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান এ নিয়োগে জন্য ড. সাখাওয়াতকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক বার্তায় জাবি ভিসি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. সাখাওয়াত হোসেনের সদস্য পদ লাভে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এ নিয়োগ তাকে শিক্ষা ও গবেষণায় আরো বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

ড. সাখাওয়াত হোসেনের এ অর্জন বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে তার দীর্ঘদিনের গবেষণা ও গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ড. সাখাওয়াত আগামী দুই বছরের জন্য ডব্লিউএইচও রিজিওনাল এক্সপার্ট গ্রুপ এনভায়রনমেন্টাল ডিটারমিনান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের অনারারি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।