মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) -এর পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাবিসাসের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হানসহ জাবিসাসের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জাবিসাসের সভাপতি শাহ আলম বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের বীর শহীদদের অদম্য সাহস, ত্যাগ ও স্বাধীনতার চেতনার কথা স্মরণ করিয়ে দেয়। এই চেতনাকে ধারণ ও লালন করা আমাদের সবার দায়িত্ব। সংবাদপত্রসহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখাই হোক আমাদের অঙ্গীকার।’



