এনসিটিবি কর্মচারী ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার

মতিঝিলস্থ এনসিটিবি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

দুটি প্যানেলে ভাগ হয়ে প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন মো: আব্দুর রাজ্জাক ও মো: আব্দুল গাফফার (দোয়াত কালি প্রতীক)।

অপরদিকে অন্য প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন মো: আলমগীর হোসেন ও মো: আবু সাঈদ সজিব (ছাতা প্রতীক)।

প্রথম প্যানেলে দোয়াত কালি প্রতীকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক পদে মো: আবদুল গাফফার, সহ-সভাপতি-১ পদে সমরেশ কুমার পাল, সহ-সভাপতি-২ পদে মো: ইলিয়াস হোসেন, সহ-সাধারণ সম্পাদক-১ পদে মো: আক্তারুজ্জামান সহ-সভাপতি-২ পদে মো: আবু সাঈদ, কোষাদক্ষ পদে আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো: নুরুল আমিন চৌধুরী এবং প্রচার, ক্রীড়া ও দফতর সম্পাদক পদে লড়ছেন মো: রাশেদুল ইসলাম।

অপরদিকে ছাতা প্রতীকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে মো: আবু সাঈদ সজিব, সহ-সভাপতি-১ পদে মো: ফারুক হোসেন, সহ-সভাপতি-২ পদে শচীন্দ্রনাথ রায়, সহ-সাধারণ সম্পাদক-১ পদে মো: জালাল মুন্সী, সহ-সভাপতি-২ পদে মো: জসিম উদ্দিন সরকার, কোষাদক্ষ পদে মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মাইদুল ইসলাম জীবন এবং প্রচার, ক্রীড়া ও দফতর সম্পাদক পদে রয়েছেন মো: আব্বাছ আলী আকন।

মতিঝিলস্থ এনসিটিবি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ইতোমধ্যে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ সুষ্ঠু ও আনন্দমুখর করতে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ প্যানেলের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আশা করা হচ্ছে দুপুরের পরেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।