জুলাই বিপ্লবের বিরোধিতাকারী ছাত্রলীগ দিয়ে ববি ছাত্রদলের কমিটি ঘোষণার অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
ছাত্রদল
ছাত্রদল |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

তবে কমিটি ঘোষণার পরপরই ছাত্রলীগের সক্রিয় কর্মীদের পদায়ন নিয়ে চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে সংগঠনের ভেতরেই।

JCD1

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত এই কমিটিতে কমপক্ষে ২০-২৫ জন এমন ব্যক্তি পদ পেয়েছেন যারা সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অভিযোগকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত দিনে তাদের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে রয়েছে।

JCD2

কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন, ৪ নম্বর সহসভাপতি মিঞা বাবুল, ৩ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, ২২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিহাদুল ইসলাম, ১২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মো: ইমরান, ৫ নম্বর সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকভীর সিয়াম, ৯ নম্বর সহ সাংগঠনিক সম্পাদক প্রিতম দাস, ১০ নম্বর সহ সাংগঠনিক সম্পাদক বর্ণ বরণ সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর।

JCD3

জুলাই বিপ্লবের বিরোধিতাকারীরাও কমিটিতে। সাধারণ নেতাকর্মীদের দাবি, জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে প্রতিহত করার সময় যারা অবরুদ্ধ ছাত্রলীগ কর্মীদের দরজা ভেঙে উদ্ধার করে নিয়ে গিয়েছিল, তারাও এখন ছাত্রদলের বড় পদে আসীন।

JCD4

নাম প্রকাশ না করার শর্তে ত্যাগী এক নেতা বলেন, আমরা কল্পনাও করতে পারিনি যে ছাত্রলীগের সক্রিয় ক্যাডারদের নিয়ে ছাত্রদলের কমিটি হবে। এটি ত্যাগী নেতাদের জন্য চরম অবমাননাকর।

কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ছাত্রলীগ সংশ্লিষ্টদের সংখ্যা কেবল ৮-১০ জন নয়, আরো বেশি হবে। এই কমিটিতে সিনিয়র-জুনিয়র বজায় রাখা হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো, ববির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোনো পরামর্শ ছাড়াই এই কমিটি প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, কমিটি গঠনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তারেক হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাদের অবদান ছিল, তাদেরই মূল্যায়ন করা হয়েছে। পূর্বে অন্য রাজনীতি করলেও বর্তমানে যাদের নিয়ে বিতর্ক নেই, তাদের রাখা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি-সেক্রেটারির সাথে পরামর্শ করেই এই কমিটি দেওয়া হয়েছে, এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।’