শাবিপ্রবিতে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আলমগীর মিয়ার সার্বিক সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।

এ সময় ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম বলেন, ‘বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। আমরা একটি টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে শাবিপ্রবির পুরো ৩২০ একর জায়গা জুড়ে বৃক্ষরোপণ করতে চাই। এই বৃক্ষরোপণের সুফল হয়তো আমরা এখনই পাব না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর দ্বারা উপকৃত হবে। যখনই আবহাওয়া ও মৌসুম আমাদের অনুকূলে থাকবে, তখনই আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব।’

বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ‘শাবিপ্রবিতে আমরা যারা দায়িত্বে আছি, তা মূলত সেবা প্রদান করার জন্য। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলতে চাই, যেকোনো ভালো কাজের সাথে আমি সবসময় আছি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো: আব্দুল গনি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: আল-আমীন এবং সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যাপক শাহ মো: আতিকুল হক। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম প্রমুখ।

সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আলমগীর মিয়ার সার্বিক সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।