তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সম্পাদক ইমরান

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক |সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি এটিএন বংলার সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের আল আমিন, দফতর সম্পাদক এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান ও অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মো: শফিক মিয়া ও মো: মহিউদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এবং নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির।

নির্বাচন সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

উল্লেখ্য, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতিবছর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।