দাওরায়ে হাদিসের ফল প্রকাশ দুপুরে

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
ওমি মাদারাসা শিক্ষা বোর্ডের লোগো
ওমি মাদারাসা শিক্ষা বোর্ডের লোগো |সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় এ ফলাফল প্রকাশ করা হবে বলে সোমবার বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষাকবৃন্দ উপস্থিত থাকবেন।

অনলাইনে ফল দেখবেন যেভাবে :
কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা আল-হাইয়াতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট মাদরাসার ফলও অনলাইনে দেখা যাবে। ওয়েবসাইটটি হলো—https://hems.alhaiatululya.org, https://hems.alhaiatululya.org/exam-result

মাদরাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত (এইচইএমএস) সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে মাদরাসার ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে তাদের অধীনে থাকা সব মাদরাসার ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।