দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষার সূচি ঘোষণা আল-হাইআতুল উলয়ার

ঘোষিত সূচি অনুযায়ী, ১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী (২১ জানুয়ারি ২০২৭) থেকে পরীক্ষা শুরু হবে এবং ২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরী (১ ফেব্রুয়ারি ২০২৭) শেষ হবে।

নয়া দিগন্ত অনলাইন

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ চলমান শিক্ষাবর্ষের (১৪৪৮ হিজরী/২০২৭ ঈসায়ী) দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।

আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমানের দেয়া এক বিজ্ঞপ্তিতে রোববার (৫ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিটি সংস্থাটির ভেরিফয়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে- আগামী ২১ জানুয়ারি ২০২৭ মোতাবেক ১২/১৩ শা‘বান (বৃহস্পতিবার) থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৭ মোতাবেক ২৩/২৪ শা‘বান (সোমবার) শেষ হবে।

এর আগে, গতকাল শনিবার (৪ জুলাই) রাজধানীতে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থাটির চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী (২১ জানুয়ারি ২০২৭) থেকে পরীক্ষা শুরু হবে এবং ২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরী (১ ফেব্রুয়ারি ২০২৭) শেষ হবে।

এ সময়ের মধ্যে ২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে পরীক্ষা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীসের (তাকমীল) আসন্ন এই পরীক্ষার নিবন্ধনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।