ইবিতে বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Location :

Kushtia
ইবিতে বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত
ইবিতে বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের অর্থনীতি বিভাগের হলরুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও ইবির ইকোনমিক্স ক্লাবের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

IU 1

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইকোনমিক্স ক্লাবের সভাপতি ড. আব্দুল জলিল পাঠান এবং বিআইসিএমের সহকারী অধ্যাপক মো: হাবিবুল্লাহ।

IU 3

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা তানজিল।

এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আবু রায়হান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো: হুমায়ূন কবির, মোছা: শামীমা নাসরীন, ড. মো: আরিফুল ইসলাম এবং বিআইসিএমের প্রভাষক মো: আদনান আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো: হাবিবুল্লাহ এবং প্রভাষক মো: আদনান আহমেদ।

সেশনগুলোতে পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, বিনিয়োগের কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষে বিআইসিএম নিয়মিতভাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিনিয়োগ শিক্ষা কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।