নৌবাহিনীর বিশেষ অভিযান

বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় দেশীয় অস্ত্রসহ আটক ১৭

বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা।

বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার মূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী সময়ে জব্দকৃত মালামালসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সঙ্ঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা অতি শিগগিরই ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ চোরচক্রের ১৭ সদস্যকে আটক করে। এ সময় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গর ও তদ্সংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্য মেরিটাইম সংস্থাগুলো নিয়মিত টহল এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।