প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উভয়েই বিদ্যমান সহযোগিতাকে আরো সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম |সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (২৯ মার্চ) সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে আরো বলা হয়, উভয়েই বিদ্যমান সহযোগিতাকে আরো সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।