প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক চলছে। আজ সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে জাপান পৌঁছান। দেশটির সাথে সাতটি সমঝোতাস্মারক ও চুক্তি সই হতে পারে। আগামীকাল শনিবার প্রধান উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে। সূত্র : বাসস



