বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সাথে পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সাথে পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ |মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত বিমান খাতে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

সূত্র : বাসস