বাংলাদেশের বন্যা ও ভূমিধসের ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের শোক ও সমবেদনা

এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু |ফাইল ছবি

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একইসাথে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

রোববার (১২, জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবেলায় আমি মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা ও শোক প্রকাশ করছি।