তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শেরিং তোবগে। দু’দেশের বন্ধুত্ব জোরদার ও নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে |সংগৃহীত

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আজ শনিবার এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।’

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে তিনি নতুন নেতৃত্বের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শেরিং তোবগে আরো বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। এই বিজয় দেশটিতে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : বাসস