জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা
প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা |সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে গেছেন।

তার প্রেস উইং থেকে জানানো হয়, তিনি জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে টোকিওতে পৌঁছান।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মাঝে তিনি হংকংয়ে যাত্রা বিরতি করেন।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।