প্রধান উপদেষ্টার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে তোবগে একটি সঙ্কটময় সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী
প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী |সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

সাক্ষাৎকালে তোবগে একটি সঙ্কটময় সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী আজ ঢাকায় এসে পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।