প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে পাকিস্তানের হাইকমিশনানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম |সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যামান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দু’দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরো সুদৃঢ় ও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।