আগামী ৩০ জুন নয়, ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিমান বাংলাদেশের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি



