প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সাখে সম্পর্ক এগিয়ে নেয়া, দু’দেশের মানুষের সাথে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য।
দু’দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। শেখ হাসিনার সাথে যে সম্পর্ক ছিল, তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্তে হত্যাসহ সববিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে।



