তিস্তা প্রকল্পের কাজ করতে চীন প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সরকার চাইলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশী শক্তির হস্তক্ষেপ চীন চায় না।’
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের সাথে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে।
চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিস্তা প্রকল্প নিয়ে করা প্রশ্নে ইয়াও ওয়েন জানান, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে, তারা প্রস্তুত।



