সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন।
বুধবার (১৫ জুলাই) পরিদর্শনকালে সার্ক মহাসচিবকে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সার্ক সচিবালয়ের পরিচালক মো: ওয়াসিম শাহজাদ চৌধুরীসহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন।
মহাসচিব গোলাম সারওয়ার উপস্থিত সকলের সাথে এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপনণ করেন। বাসস



