কাতারে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালো বাংলাদেশ

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

নয়া দিগন্ত অনলাইন
কাতারে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালো বাংলাদেশ
কাতারে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালো বাংলাদেশ |ছবি : নয়া দিগন্ত

কাতারে ইসরাইলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একইসাথে আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ সনদের নীতিমালারও পরিপন্থী।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বেআইনি ও উস্কানিমূলক হামলার ঘটনায় বাংলাদেশ কাতারের সরকার ও জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসঙ্ঘ ও সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

আরো পড়ুন—কাতারে ইসরাইলি হামলায় আন্তর্জাতিক বিশ্বের নিন্দা

ঢাকা বলেছে, ‘এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইসরাইলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। সূত্র : বাসস