গাজাসহ একাধিক স্থানে হামলায় ইসরাইলের ১৮ সৈন্য আহত হয়েছে। বৃহস্পতিবার ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার শুজাইয়া এলাকায় একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১০ ইসরাইলি সেনা আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রটি আরো জানিয়েছে, মধ্য ইসরাইলের কিফার ইউনা এলাকায় একটি বাস স্ট্যান্ডে উগ্রবাদী হামলায় অন্তত আট সেনা আহত হয়েছে। এ ঘটনায় ইসরাইলি পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, এসব ঘটনা এমন এক সময় ঘটছে, যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নতুন উদ্যমে এবং নবকৌশলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
সূত্র : আল জাজিরা



